Sylhet Today 24 PRINT

মসজিদে অজুর পানির সংকট সমাধানে আর্থিক অনুদান প্রদান

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মসজিদের অজুর পানির সংকট সমাধানে আর্থিক অনুদান প্রদান করেছেন লন্ডন প্রবাসী এবং ওই স্কুলের প্রাক্তন ছাত্র কামরুজ জামান জুয়েল।

রোববার (২৪ মার্চ) দুপুরের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর হাতে নগদ ২২ হাজার ৫ শত টাকা তুলেন দেন সাবেক এ শিক্ষার্থী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুল আনাম চেমন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মামুন আহমদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুনসুর ইকবাল, মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ ও লন্ডন প্রবাসী দেলওয়ার হোসেন প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লন্ডন প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কামরুজ জামান জুয়েল জানান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুনসুর ইকবাল তার কাছে বিদ্যালয়ের মসজিদের শিক্ষার্থীদের অজুর পানির জন্য একটি ট্যাংকি নির্মাণের প্রস্তাব দেন এবং প্রায় ২২ হাজার ৫ শত টাকা খরচ হবে বলে জানান। এরই অংশ হিসাবে তিনি মসজিদের শিক্ষার্থীদের অজুর পানির জন্যর সমস্যা সমাধানে একটি ট্যাংকি  নির্মাণের জন্য এ আর্থিক অনুদান প্রদান করা হয় ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.