Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে গণহত্যা দিবসে শহীদদের স্মরনে আলোচনা সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরনে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার (২৫ মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ।

স্মরণ সভায় ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী বাহীনির হাতে নির্মমভাবে নিহত হওয়া শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সাথে এই দিনটিকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস ঘোষনা করার দাবি জানানো হয়।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার ভুরভুরিয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী দেব এর সভাপতিত্বে শিক্ষার্থীদের এই দিনের ঘটনা নিয়ে স্মৃতিটারণ করেন মুক্তিযোদ্ধা চিরেশ দস্তিদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.