Sylhet Today 24 PRINT

স্বাধীনতার চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে: সুলতানা কামাল

কর আইনজীবী সমিতির আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৯

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘স্বাধীনতার চেতনাকে ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে। ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এ অর্জনকে অর্থপূর্ণ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে।’

সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত মহান স্বাধীন ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সোমবার (২৫ মার্চ) দুপুরে জেলা কর আইনজীবী সমিতির আয়োজনে হাউজিং এস্টেটস্থ অফিস মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল ফজলের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল আলীম পাঠানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল হক।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট কর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন, যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকার, যুগ্ম কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমিতির সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, জাহাঙ্গীর আলম, মো. কামাল আহমদ, রামানুজ দাশ প্রমুখ।

সভা শেষে প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সুপ্রিয় চক্রবর্তী এবং প্রতিষ্ঠাতা সদস্য মো. নওরোজ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.