সিলেটটুডে ডেস্ক | ০৮ আগস্ট, ২০১৫
সিলেটে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১১ যাত্রী আহত হয়েছেন। দুই বাস চালকের মধ্যে প্রতিযোগিতামূলক বাস চালনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে বাসযাত্রীরা জানিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন- শাহজাহান মিয়া (৬০), ফুল মিয়া (২৫), সুজন মিয়া (৬০), প্রিজল আমিন (৪২), আইয়ুব আলী (৩৫), ইয়াছিন মিয়া (১৮), সেন বিশ্বাস (৪০)।
শুক্রবার (৭ আগস্ট) দিনগত রাত ১টার দিকে ওসমানী নগর উপজেলার বুরুঙ্গা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরছালিন জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া নূর এন্টারপ্রাইজ ও এনা পরিবহন নামক দুটি বাস প্রতিযোগিতা করছিল। এক পর্যায়ে নূর এন্টারপ্রাইজ বাসটি রাস্তা থেকে ছিটকে পাশ্ববর্তী খাদে পড়ে যায়।
আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও ওসি জানান।