Sylhet Today 24 PRINT

সিলেটে শুরু হচ্ছে ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট |  ০৮ আগস্ট, ২০১৫

সিলেটে প্রথমবারের মতো শুরু হচ্ছে ক্রীড়া ধারাভাষ্য, ক্রীড়া উপস্থাপনা এবং ক্রীড়া সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স। কোর্সটির স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরাম। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে সিলেটের প্রথম খেলাধূলা বিষয়ক অনলাইন সিল স্পোর্টস। 

উক্ত প্রশিক্ষণে দেশসেরা ক্রীড়া ধারাভাষ্যকাররা প্রশিক্ষণ প্রদান করবেন। আগ্রহীদের আগামী ১৫ আগস্টের মধ্যে নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

যোগাযোগের ঠিকানা: মাছুম আহমেদ (ক্রীড়া ধারাভাষ্যকার), মোবাইল ০১৭১৫৪৫৪৩৯২, সাদিকুর রহমান সাকী (ক্রীড়া সাংবাদিক ও সিলেট প্রতিনিধি, চ্যানেল আই), মোবাইল ০১৭১৬৭৯৫৯২৩। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.