Sylhet Today 24 PRINT

মাধবপুরে জোহরা শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মাধবপুর প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন মডেল জোহরা শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। পুরুষ্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

বুধবার (২৭ মার্চ) সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত পুরুষ্কার বিতরণ সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ. আলীম মীর বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়া।
 
বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ব্যবসায়ী দানবীর আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, আওয়ামী লীগের সভাপতি আ. খালেক, সাবেক সভাপতি আজহার উদ্দিন ভূইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল আলীম, চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মিহির  চন্দ্র দেব, চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ফরিদুর রহমান, দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্কান্দর মির্জা ফারুক, রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম এরশাদ, ইউ/পি সদস্য সেলিনা আলমাছ, আব্দুর রশিদ মেম্বার, চৌমুহনী বাজার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম জুয়েল, চৌমুহনী ইউনিয়ন মডেল জোহরা শিশু একাডেমীর প্রধান শিক্ষক মাকছুদা আক্তার, সহকারী শিক্ষক মীর শরিফুল ইসলাম, তাছলিমা আক্তার প্রমুখ। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন হামিদুর রহমান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.