Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে সড়কে পা ভাঙল আরেক শিক্ষার্থীর

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে অটোরিস্কার আঘাতে ছাত্র নিহত হওয়ার ঘটনার তিন দিনের মধ্যে আবারো সড়ক দুর্ঘটনায় পা ভেঙেছে ৬ষ্ট শ্রেণীর এক শিক্ষার্থী।

বুধবার (২৭ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, পাওয়ার টিলার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে পা ভেঙ্গে যায় মুন্নি আক্তার (১২) নামের এক শিক্ষার্থীর। সে কমলগঞ্জ পৌরসভার নগর এলাকার বাবুল মিয়ার মেয়ে। মুন্নি কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী।

সিএনজি গ্রুপের উপজেলা সভাপতি আলমাছ মিয়া জানান, সিএনজি করে বিদ্যালয়ে যাওয়ার পথে বিপরীত থেকে আসা পাওয়ার টিলার ও সিএনজি অটোরিকশার সংর্ঘষে ঘটনাস্থলেই মুন্নি আক্তারের একটি পা ভেঙ্গে যায়। পরে  স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ঘটনাটি তাকে কেউ জানায়নি, তবে খবর নিয়ে বিষয়টি দেখছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.