Sylhet Today 24 PRINT

তাহিরপুরে গো-চারন ভূমি বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৯

সুনামগঞ্জের তাহিরপুরে গো-চারন ভূমি ও ঈদগাহ মাঠ খাস ভূমি বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৬ মার্চ) তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শিববাড়িতে হাওরপাড়ের কৃষকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে উক্ত ভূমি বন্দোবস্ত বাতিলের দাবিতে এলাকাবাসীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়।

মানববন্ধন চলাকালে রামসিংহপুর গ্রামের কৃষক মুস্তাফিজুর রহমান খোকন জানান, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও মৌজার ৪৩৪২ নং দাগে ৬ একর ভূমি জুড়ে শতবছর পূর্ব হইতে হাওর এলাকার লোকজন এ পতিত ভূমিটি তারা গো-চারন ভূমি হিসাবেই ব্যবহার করে আসছে। আবার ঈদের জামাতের নামাজও ওখানে আদায় করা হয়। প্রতি বছর অষ্টমি নামে একটি মিলন মেলা হয়। এমনকি  বৈশাখ মাসে এলাকাবাসীরা ধানের খলা হিসেবে ব্যবহার করে। প্রাকৃতিক দূর্যোগের সময় যখন হাওরে পানি প্রবেশ করে। তখন উঁচু স্থান হিসাবে একমাত্র আশ্রয়স্থল হিসাবে উক্ত স্থানটি ব্যবহার করা হয়। তাই এই ভূমি বন্দোবস্ত না দেওয়া ও পূর্বের দেওয়া বন্দোবস্ত বাতিলের দাবি জানানো হয়।

মানবন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মনু হোসেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই  আমাদের এলাকার সন্তানেরা মাঠে খেলাধুলা করে থাকে। জগৎ তালুকদার  বলেন,এই জায়গাটিতে আমরা গৃহ পালিত গরু চরাই। একই গ্রামের তারা মিয়া বলেন, এই মাঠেই আমরা ঈদ নামায আদায় করি। এবং আমরা এলাকাবাসীর এই মাঠ ছাড়া অন্য কোন জায়গা নেই তাই এই স্থানের বন্দোবস্ত বাতিল চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.