Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ২ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৯

জৈন্তাপুর ষ্টেশন বাজারে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ অভিযান চালিয়ে ১৮ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
 
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস.আই প্রদীপ কুমার ও এ.এস.আই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশ জৈন্তাপুর উপজেলার বটতলা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী উপজেলা জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফোদ গ্রামের মৃত উসমান আলীর ছেলে হোসেন আহমদ(৪৫) এবং কমলাবাড়ী গ্রামের খোরশেদ আলমের ছেলে মোঃ আলম (২৮)। এসময় তাদের নিকট হতে ১৮পিছ ইয়বা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ।

আটকের বিষয় নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির। তারা দীর্ঘ দিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছে ইতিপূর্বে সে একাধিকবার আটক হয়েছে সে একাধিক মামলার আসামী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.