Sylhet Today 24 PRINT

এমপি মজিদ খানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ আগস্ট, ২০১৫

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব আলী ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ পালন করেছে জনাব আলী ডিগ্রি কলেজের শিক্ষক,কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।

শনিবার দুপুর ১২টায় কলেজের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। কলেজ অধ্যক্ষ সাফিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শামসুজ্জামান খান, প্রভাষক অনুপ কুমার রায়, প্রভাষক শহীদুল ইসলাম, প্রভাষক মাহমুদ মিয়া, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক রাজু মিয়া প্রমূখ।

পরে এক বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.