কমলগঞ্জ প্রতিনিধি | ২৮ মার্চ, ২০১৯
মৌলভীবাজারের কমলগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে গ্রামের রাস্তায় মাটি ভরাটের কাজ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার পতনঊষার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের রাস্তা মাটি ভরাট করেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামের রাস্তা মাটি ভরাট না থাকায় কৃষি জমির সাথে মিশে যায়। এ জন্য বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে কোন ফলাফল না আসায় এলাকাবাসীরা স্বেচ্ছাশ্রমে মাটির ভরাটের উদ্যোগ নেয়।
রসুলপুর এলাকার সকল যুবক ও মুরব্বীগণ ঐক্যবদ্ধ হয়ে প্রায় আধা কিলোমিটার রাস্তা রাস্তার মাঠি ভরাটের কাজ শেষ করেন বলে জানান এলাকাবাসী।