দক্ষিণ সুরমা প্রতিনিধি | ০৮ আগস্ট, ২০১৫
দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতারজের ধরে প্রতিপক্ষের হামলায় ৫জন গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৮টায় দক্ষিণ সুরমার নিয়ামতপুর এলাকায়।
আহতরা হলেন বরইকান্দি মৃত তজমুল আলীর ছেলে নুরুল ইসলাম রুহেল, নিয়ামতপুর এলাকার আব্দুল মতিনের ছেলে আল আমিন, রুহেল, শামিম, বেলাল, মিলাদ। তবে রুহেল ও আল আমিনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, রুহেল ও আল আমিন নিয়ামত পুর এলাকায় তাদের নামীয় জায়গা মেরামতের জন্য গেলে আব্দুল মালিক ও তার ছেলে দুলাল বহিরাগত লোকজনদের নিয়ে আতর্কিত ভাবে উপর হামলা চালায়।