Sylhet Today 24 PRINT

মাধবপুর থেকে নিখোঁজ মাদ্রাসার ছাত্র ঢাকা থেকে উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর থেকে নিখোঁজ মাদ্রাসার ছাত্র আলীরাজ খসরুকে (১২) কে রাজধানী ঢাকার কমলাপুর এলাকার একটি রেষ্টুরেন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বেলঘর মোহাম্মদীয়া জামিয়া শরীফ হাফিজিয়ার মাদ্রাসার ছাত্র সে।

বৃহষ্পতিবার (২৮ মার্চ) মাধবপুর থানা পুলিশ ছাত্রের পিতা-মাতার কাছে মাদ্রাসার ছাত্রকে হস্তান্তর করে।

এর আগে গত ২৩ মার্চ খসরুর বাবা বাঘাসুরা গ্রামের নাসির উদ্দিন এ ব্যাপারে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। থানার উপ-পরিদর্শক মুসলে উদ্দিন তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজের ৮ দিন পর রাজধানীর কমলাপুর এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে খসরুকে উদ্ধার করেন।  

এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, উপজেলার বেলঘর মোহাম্মদীয়া জামিয়া শরীফ হাফিজিয়ার মাদ্রাসার ছাত্র আলীরাজ খসরু। সে মাদ্রাসার লেখাপড়ার চাপ সইতে না পেরে ২০ মার্চ বিকেলে নোয়াপাড়া থেকে পারাবত ট্রেনে পালিয়ে ঢাকার কমলাপুরে একটি রেস্টুরেন্টে অবস্থান নেয়।

আলীরাজ খসরুর বাবা নাসির উদ্দিন জানান, মাদ্রাসার জনৈক হুজুর (শিক্ষক) তার ছেলেকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। নির্যাতন সইতে না পেরে আলীরাজ খসরু পালিয়ে ঢাকায় চলে যায়।

নাসির উদ্দিন বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর থেকেই তার মা বাকরুদ্ধ হয়ে পড়েছিল। ছেলেকে ফিরে পেয়ে আমার অনেক খুশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.