জুড়ী প্রতিনিধি | ২৮ মার্চ, ২০১৯
ব্লু লাক্সারি ইনভেষ্টমেন্ট বাংলাদেশ ও ব্লু লাক্সারি ইনভেষ্টমেন্ট গ্লোবাল এর উদ্যোগে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ‘ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ে’ কার্টুন উৎসব অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কার্টুন উৎসব, এসডিজি বাস্তবায়ন করার জন্য জারা ও রোজো নামের দুটি কার্টুনের উদ্বোধন করা হয় জুড়ী কার্টুন উৎসবে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টায় কার্টুন উৎসবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শতস্ফুর্ত অংশগ্রহণে দিনব্যাপী চলতে থাকে বিভিন্ন সেশন চলে।
জুড়ী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই উৎসবে শিক্ষা, ইনোভেশন ও নারীর নেতৃত্ব উন্নয়নে বিভিন্ন সচেতনতা মূলক কর্মশালা ও শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ের উপর শিক্ষার্থীদের প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে আটজন শিক্ষার্থী বাছাই করা হয় যারা ভলান্টিয়ার হিসেবে বিএলআইতে কাজ করা সুযোগ পাবে।
ছোটধামাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক।
বিএলআই এর কমিউনিটি ডেপোলপমেন্ট ম্যানেজার ও মিফতাহ আহমেদ লিটনের উপস্থাপনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পূর্ব জুড়ী ইউপির চেয়ারম্যান , জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম,ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক বীর চন্দ্র সিংহ, সহকারি প্রধান শিক্ষক রনজিৎ সিংহ, বিএলআই বাংলাদেশ কো-ফাউন্ডার তৌহিদুল আলম নিসার, ভাইস প্রেসিডেন্ট এডমিনিস্ট্রেশন রেজওয়ানুর রহমান, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি সাহিদুল্লাহ অনল, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি কাজী মাহির তাজওয়ার, বিএলআই গ্রাফিক্স ডিজাইনার আহসান কবির জয় ও বিজয় রুদ্র পাল।
উল্লেখ্য, বিএলআই একটি আন্তর্জাতিক সংস্থা যারা জাতিসংঘের এসডিজি নিয়ে সারা বিশ্বে কাজ করছে। মেক্সিকো, ইতালি, ইউএসএ, ইউকে, মিসর, লেবানন, নেপাল, লিবিয়া, ইন্ডিয়া ও বাংলাদেশে এই সংস্থার শাখা রয়েছে। ইতিপূর্বে বাংলাদেশের ভোলা, বরিশাল, রংপুর, ঢাকায় এই উৎসব করা হয়েছে। এর ধারাবাহিতায় মৌলভীবাজার জেলা জুড়ী উপজেলার এই কার্টুন উৎসব অনুষ্ঠিত হয়।