Sylhet Today 24 PRINT

উপশহরে প্লাস্টিকের গুদামে আগুন, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০১৯

ফাইল ছবি

সিলেট নগরীর উপশহরে একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। শুক্রবার রাত ১০টার দিকে উপশহর মূল সড়কের পূবালী ব্যাংকের পাশের ওই গুদামে আগুন লেগে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে প্লাস্টিকের গুদাম থেকে আগুনের ধোঁয়া বেরোতে দেখে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সময় সময় বাড়তে থাকে আগুনের শিখা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

রাত পৌনে ১১ টার দিকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ সহকারী পরিচালক দিনমনি শর্মা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন পুরো নেভাতে এখনো দমকল বাহিনী কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.