Sylhet Today 24 PRINT

দলদলি চা বাগান থেকে ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ মার্চ, ২০১৯

সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকাধীন দলদলী চা বাগান থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাকুসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৫ টায় তাকে আটক করা হয়। আটককৃত আখতার হোসেন (৩০)সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ইসহাকপুর গ্রামের আব্দুল নূরের পুত্র। বর্তমানে সে নগরীর দক্ষিণ সুরমার জৈনপুর, শিববাড়ী এলাকার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত নগদ ২ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাকু উদ্ধার করা হয় বলে পুলিশ সুত্রে জানা গেছে।

তার বিরুদ্ধে আইন শৃংঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা (মামলা নং-৪৩) দায়ের করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ সিলেটের বিভিন্ন এলাকায় সে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাই পেশার সাথে জড়িত বলে স্বীকার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.