Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ১৬ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৯

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরেরগাও হাফিজিয়া মাদ্রাসার মো. তামিনুল ইসলাম ভুইয়া নামের এক ছাত্র ১৫ ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা মো. সিরাজ ভূইয়া চুনারুঘাট থাকায় একটি ডায়েরি করেছেন। যার নং- ১০১৫।
 
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, মো. তামিনুল ইসলাম ভুইয়া ওরফে তানিম (১৫) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরেরগাও হাফিজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগের আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করত।
তানিমের বাবা মো. সিরাজ ভূইয়া জানান, গত ১৩ মার্চ  সকাল অনুমান ১০টায় আমার ছেলে তানিম পাঞ্জাবী ক্রয় জন্য চুনারুঘাট বাজারে যাওয়ার পর থেকে আর ফিরে আসেনি। এরপর আমি ও আমার বাড়ীর লোকজন আমাদের আশপাশ এলাকা ও আমাদের আত্মীয় স্বজনের বাড়ীঘর, পীরেরগাঁওয়ের মাদ্রাসা সহ সকল সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এখনও খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। তামিমের গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা অনুমান ৪ ফুট, মুখ মন্ডল গোলাকার, পড়নে সাদা রংয়ের পাঁঞ্জাবী ট্রাউজার এবং মাথায় সাদা টুপি ছিল।

কোন সুহৃদ ব্যক্তি ছেলেটির কোন সন্ধান পেয়ে থাকলে ০১৩০৪-০৩১৪৭৯, ০১৭১৮-৫৩৭২৫৭ যোগাযোগ করার জন্য তানিমের বাবা মো. সিরাজ অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.