Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃতিঙ্গা চা গানের জোঁক টিলা পিচের মুখ এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই আফসার হামিদ ও আয়াছ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানেকালে এ দুই গাঁজা ব্যবসায়িকে আটক করা হয়।

আটককৃতরা হলো-মৌলভীবাজার সদর উপজেলার রং দাস  গ্রামের আব্দুল মন্নান মনাই (৪৫) ও একই একই গ্রামের তারক আহমেদ সুয়েব (৪০)। উদ্ধারকৃত মাদকসহ তাদেরকে শুক্রবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ২ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে কমলগঞ্জের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.