Sylhet Today 24 PRINT

সিলেটে বাণিজ্যমেলার সামনে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আহত

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মার্চ, ২০১৯

সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চলমান আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মোটর সাইকেল আরোহী শাহীন আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে। এঘটনায় চাপা দেওয়া ট্রাকের চালক সিরাজুল ইসলাম (৪৫) কে আটক করেছে পুলিশ।

বিমানবন্দর থানা পুলিশের এসআই মোহাম্মাদ আশরাফুল ইসলাম জানান, পণ্যবোঝাই ট্রাকটি শাহীনের পায়ের উপর দিয়ে চলে যায়। জনতার সহযোগীতায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.