Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে দরিদ্রদের মধ্যে অর্থ বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০১৯

সিলেটের বিশ্বনাথে ‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’র উদ্যোগে রামধানা, কামালপুর, শেখেরগাঁও, কৃপাখালী ও টেককামালপুর গ্রামের অর্ধশত দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) দুপুরে রামধানা (কৃপাখালী) গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালামের বাড়িতে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আবদুল ওদুদ বিএসসি।

‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’ পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল লেইছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, স্থানীয় ইউপি সদস্য রাজুক মিয়া রাজ্জাক, বিশিষ্ট মুরব্বী হাজী আছাব আলী, আবদুল হেকিম, ব্যবসায়ী শামছু মিয়া লালা, আবদুল মতিন, সংগঠক মঈন উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন ‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’র সহসম্পাদক খালেদ আহমদ বাদশা, কোষাধ্যক্ষ আসাদ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক রানা সরকার, সহপ্রচার সম্পাদক নির্মল সরকার, সদস্য আক্তার আহমদ শাহেদ, বিজিত সরকার, অলংকারী ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.