Sylhet Today 24 PRINT

জকিগঞ্জ থেকে ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৯

সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে ১৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

আটককৃত ব্যাক্তিদের নাম নাজিম উদ্দিন নাজির (৪৪) ও আব্দুল কবির (৪৫)। নাজিম উদ্দিন নাজির সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও আব্দুল কবির একই উপজেলার আকাশ মল্লিক গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ নূর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
শুক্রবার (২৯ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে জকিগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, আটককৃত আসামি দুজন পেশাদার মাদক ব্যবসায়ি। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীর নাম ইব্রাহিম আলী বংগু (৪৫)। সে জকিগঞ্জ উপজেলার বড়পাথর লেঞ্জের গ্রামের মৃত সরফান আলীর ছেলে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র‌্যাব। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব ৯ এর পক্ষ থেকে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.