Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নই টেকসই উন্নয়নের পূর্ব শর্ত’ বিষয়ক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে পিস প্রেসার গ্রুপ(পেইভ) শ্রীমঙ্গল এর আয়োজনে ইউকে এইড, আই এফ ই এফ এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় এ বির্তক প্রতিযোগিতায় আয়োজন করা হয়।

বির্তক প্রতিযোগিতায় বিষয়বস্তুর পক্ষে ছিল পৌরসভা কিশোরী ক্লাব শ্রীমঙ্গল ও বিপক্ষে ইয়ুথ এন্ডিং হাঙ্গার শ্রীমঙ্গল ইউনিট অংশ গ্রহণ করে।

বির্তকে জয়ী হয় পৌরসভা কিশোরী ক্লাব শ্রীমঙ্গল। বির্তক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গলের সাংস্কৃতিত্ব ব্যত্বি পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীর্ষ চৌধুরী রাজা এবং বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন দ্বারিকা পাল মহিলা কলেজের প্রভাষক জলি পাল, রুস্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেব এবং দি ল্ইাফ গুডস কেজি স্কুলের অধ্যক্ষ কাজী আছমা আক্তার। বির্তক প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশ গ্রহণকারীদের ক্রেষ্ট প্রদান করা হয়।

পরে আলোচনা সভায় পেইভ এর শ্রীমঙ্গল সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম।

এ্যাম্বাসেটর কাজী আছমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, পেইভের কেন্দ্রীয় প্রোগ্রাম অফিসার মাইমুনা আক্তার রুবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেইভ এ্যাম্বাসেটর জহির আহমদ শামীম।

উল্লেখ্য, ৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে এই বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.