Sylhet Today 24 PRINT

সিলেটের প্রথম বৈদিক সংগঠন অগ্নিবীর-এর আত্মপ্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৫

কমিটি ঘোষনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল বেদে উল্লেখিত বৈদিক জ্ঞান ও সত্য, বৈজ্ঞানিক ও বাস্তবমূখী নীতি,আর্য সমাজের বৈদিক কার্যত্রুম ও পরিকল্পনা দ্বারা অনুপ্রাণিত সিলেটের প্রথম বৈদিক সংগঠন অগ্নিবীর।

শুক্রবার নগরীর মুন্সিপাড়াস্থ মদন গোপাল গোস্বামীর আশ্রম ও মন্দির পাঙ্গনে সংগঠনটির সাপ্তাহিক মিটিংয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

এর পূর্বে একটি মৌখিক কমিটির মধ্য দিয়ে দীর্ঘদিন সিলেট অগ্নিবীরের কার্যক্রম পরিচালনা করা হয়।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি সঞ্জয় কুমার কর শান্ত, সহ-সভাপতি সুদীপ বর্ধন, দীপক কর্মকার ও বিশ্বজিৎ দাস। সাধারণ সম্পাদক ক্রিপেশ দাস, যুগ্ন সাধারন সম্পাদক সৌরভ কপালী। সাংগঠনিক সম্পাদক সিদ্ধার্থ গুপ্ত জনি। কোষাধ্যক্ষ সুজিত দাশ, প্রচার সম্পাদক বিজয় মালাকার ও উত্তম দেব। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অজয় পাল, পাট্য-পুস্তক বিষয়ক সম্পাদক রতন দাস, রতন দেবনাথ ও লিপটন দাস মিশু। এবং সদস্য বৃন্দ হলেন এডভোকেট অনির্বাণ দাস, সমিত দাস, রিপন দাস, দ্বীপরাজ ধর, রতন কুমার দাস, সন্দিপ চন্দ, বিপ্রজিত দাস, অপু দে, কাজল দেবনাথ, মিঠুন দাস ও সন্তোষ দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.