Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে গরুসহ চোর আটক

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩১ মার্চ, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানে চুরি হওয়া গরুসহ দুই গরু চোরকে আটক করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) রাতে পাত্রখোলা চা-বাগানের ক্লাব বাংলো সংলগ্ন এলাকা থেকে এলাকাবাসীর সাহায্যে পুলিশ ক্রেতা সেজে গরু কিনার নাম করে দুই গরু চোরকে আটক করেন।

আটককৃত গরু চোররা হচ্ছে মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা-বাগানের উমাকান্ত পাশির ছেলে সিতারাম পাশি (২২) ও একই চা-বাগানের প্রয়াত শ্যামল গড়ের ছেলে খোকন গড় (২৫)।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আব্দুস শহীদ ও উপ-পরিদর্শক আনিছ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকাবাসীর সহায়তায় ক্রেতা সেজে সীতারাম পাশি ও খোকন গড়ের বাড়িতে গরু কিনতে যায়। গরু দেখে দাম নির্ধারণ করে এক পর্যায়ে দুই গরু চোরকে আটক করে রাতে থানায় নিয়ে আসেন।
 
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি মামলা হলে সে মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.