Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে বজ্রপাতে কিশোর নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩১ মার্চ, ২০১৯

সুনামগঞ্জের জামালগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের কালিকুটা হাওরের ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (১৭) নামে এক নিহত কিশোর নিহত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) দুপুরে গরুর জন্য ঘাস কাটতে হাওরের গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার উপজেলার কাশিপুর গ্রামের জহর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩১ মার্চ) দুপুরে দেলোয়ার ঘাস কাটতে হাওরে যায়। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পরে হঠা বজ্রপাত এসে তার গায়ে লাগে। বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.