Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক নারী দিবস পালন

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ মার্চ, ২০১৯

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক ও লাউয়াই পল্লী সমাজের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ৩১ মার্চ রোববার বরইকান্দি ইউনিয়নের লাউয়াই এলাকায় এ  আলোচনা সভা হয়।  
 
ব্র্র্যাক জেলা ব্যবস্থাপক মুহাম্মদ কায়েম উদ্দিনের সঞ্চালনায় ও নেটওযার্কের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা আইনজীবী সিলেটের সভাপতি এডভ্যোকেট সৈয়দা শিরীন আক্তার, এডভোকেট জাকিয়া জালাল, সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, মো. এনাম আহমেদ, সংরক্ষিত মহিলা সদস্য হোসনে আরা বেগম, সাবেক মহিলা সদস্য জুলেখা বেগম, ব্র্র্যাক কর্মসুচী সংগঠন বিউটি রায়, সমাজসেবক নানু মিয়া, নিজাম মিয়া, পল্লী সমাজ নেত্রী মরিয়ম বেগম, সুলতানা বেগম, লায়লা আক্তার, ও এলাকার নারী-পুরুষ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার বহিপ্রকাশ ঘটিয়ে একটি সুনির্দিষ্ট সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। নির্যাতিত নারী ও কন্যাশিশুদের ন্যায়বিচারসহ সকল ক্ষেত্রে ও পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আইনসমূহের কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, বিশেষ করে আইন প্রয়য়োগকারী সংস্থা, বিচারব্যবস্থা ও প্রশাসনের নিরপেক্ষতা, পেশাগত উৎকর্ষ ও কার্যকরতা নিশ্চিত করতে হবে। সংবিধানের সাথে সাংঘর্ষিক বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭' এর বিশেষ বিধান (১৯ নং ধারা) বাতিল করে আইনটির সংস্কার করতে হবে; জাতীয় সংসদে নারী সদস্যের প্রতিনিধিত্বের অনুপাতে সংসদীয় স্থায়ী কমিটিতে নারীর প্রাতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে।

নারীর দারিদ্র্য বিমোচন এবং কর্মক্ষেত্রসহ সকল পরিবেশ ও পরিস্থিতিতে নারীর নিরাপত্তা বিধান, আর্থ-সামাজিক কর্মকাণ্ডে ও নারীর পূর্ণ ও সম-অংশগ্রহণ, এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত কার্যক্রমসমূহ বাস্তবায়ন করতে হবে। পাঠ্যপুস্তকেও জেন্ডার সংবেদনশীল বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.