Sylhet Today 24 PRINT

বেপোরোয়া ওভাটেক, এক বাসের চাপায় আরেক বাসের হেল্পার নিহত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০১৯

বিয়ানীবাজারে দু’টি বাসের মধ্যে বেপরোয়া ওভারটেকের সময় দরজা থেকে পড়ে ওভারটেক করতে থাকা বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন আরেকটি বাসের চালকের সহকারী (হেল্পার)।

সোমবার বিকেল ৪ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে চারখাই লোহারপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাস সহকারির নাম ময়না মিয়া (৪০)

তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার আলী নগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের লোহারপুল সেতু এলাকায় এসে সড়কের ডান পাশে দাড়িয়ে থাকা অপর বাসের সহকারি ময়না মিয়া (৪০) কে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে বাস সহাকারির মৃত্যু ঘটে। খবর পেয়ে চারখাই পুলিশ ফাড়ির সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে যানজট নিয়ন্ত্রণ ও উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন। চারখাই পুলিশ ফাড়ির দায়িত্বশীল কর্মকর্তা লাশের সুরত হাল প্রতিবেদন তৈরী শেষে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.