Sylhet Today 24 PRINT

শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ককে বহিস্কার

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৯

দলের ভাবর্মূতি বিনষ্ট ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের শাহপরান থানা শাখার আহবায়ক দিপক রায়কে বহিস্কার করা হয়েছে। একই সাথে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলে আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, দলীয় গঠনতন্ত্র মোতাবেক দিপক রায়কে বহিস্কার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.