Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে এক রাতে দুই বাড়িতে গরু চুরি

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি  |  ০১ এপ্রিল, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জে একই রাতে দুটি বাড়ি থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গোয়াল ঘরের দরজা কেটে গরুগুলো চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন গরুর মালিকরা।

রোববার (৩১ মার্চ) রাতে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের দনারাম গ্রামের দনারাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া আনহার এবং সানু মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, রোববার দিবাগত রাতে গরুর মালিক প্রতিদিনের মত গরু ঘরের দরজা জানালা বন্ধ করেন। বিকেল থেকে রাতে পর্যন্ত প্রচণ্ড ঝড়-তুফান হওয়াতে বাড়িতে বিদ্যুৎ ছিলনা। বিদ্যুৎ না থাকায় রাতের খাবার খেয়ে বাড়ির সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন।

সোমবার ভোরে ঘুম থেকে উঠে দেখে গরু ঘরের দরজা-জানালা খোলা। এগিয়ে গিয়ে দেখেন ঘরে গুরুগুলো নেই। ৪টি গুরুর বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে বলে গরুর মালিকরা জানান। এ ব্যাপারে থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান গরুর মালিকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.