Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা

বালাগঞ্জ প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০১৯

সিলেটের বালাগঞ্জে ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে তার পিতা সুরমান আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার সাথে জড়িত অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ধারণা করা যাচ্ছে এটি ডাকাতি না হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত চলছে। এ বিষয়ে শেষ খবর পাওয়া কেউকে গ্রেপ্তার করা যায়নি।

প্রসঙ্গত, রোববার (৩১ মার্চ) ভোরে উপজেলার চম্পারকান্দি গ্রামের সুরমান আলীর বাড়িতে ডাকাতের গুলিতে তার ছেলে ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন নিহত হন।
এ ঘটনায় শাহাবের বাবা সুরমান আলী ও তার ভাই ওয়াহাব আলী আহত হয়েছেন। দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন শাহাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.