Sylhet Today 24 PRINT

কুলাউড়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা

কুলাউড়া প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০১৯

দেশ এবং প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কুলাউড়া ফাউন্ডেশনের উদ্যোগে দেশে অবস্থানরত প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র মো. শফি আলম ইউনুছ। বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু ও চারবারের কাউন্সিলার ইকবাল আহমদ শামীম।

সংবর্ধিত প্রবাসীদের মধ্যে বক্তব্য দেন কুয়েতস্থ কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা মো. জামাল উদ্দিন তফাদার, যুক্তরাষ্ট্রস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন্ক এর সভাপতি কয়ছর রশীদ, সংযুক্ত আরব আমিরাতের কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম তালুকদার লিটন, কুলাউড়া সমিতির রেজাউর রহমান রাজ্জাক, সহ-সভাপতি মো. মসুদ আলী, প্রচার সম্পাদক মিসবাহ আহমদ ও জোবায়ের আহমদ নূপুর।

অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য দেন হাজিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, সাংবাদিক মোক্তাদির হোসেন, সাংবাদিক আজিজুল ইসলাম, শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, কবি ও সাহিত্যিক শহিদুল ইসলাম তনয়, সংগঠক আবু সুফিয়ান প্রিন্স প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.