Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০১৯

শ্রীমঙ্গলে ২২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরতলীর ক্যাথলিক মিশন সড়কের দি লাইফস গুড মডেল স্কুল থেকে তোলা।

২২জন কৃতি শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

এসময় শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, স্কুলের প্রতিষ্টাতা উদ্যোক্তা সদস্য মো. আক্তার হোসেন, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাংবাদিক মামুন আহমেদ, স্কুলের অধ্যক্ষ কাজী আসমা, মৌলভীবাজার জেলা যুবলীগের সহ সম্পাদক শেখ নোমান, স্কুলের প্রাক্তন শিক্ষক রনজিৎ দেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.