Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে মোমবাতির আগুনে পুড়ল ৭ প্রতিষ্ঠান

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০১৯

হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকায় মোমবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানগুলোর প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ওই এলাকার আক্তার হোসেনের ডেকোরেটরসের দোকানে মোমবাতির আগুন থেকে আগুনের সূত্রেপাত হয়। সঙ্গে সঙ্গে আগুন পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকার ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন।

এ ঘটনায় ওই প্রতিষ্ঠানগুলোর অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়িরা।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হাই জানান, মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষয়-ক্ষরি পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়-ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.