Sylhet Today 24 PRINT

মাধবপুরে অটোরিকশা চাপায় রাজমিস্ত্রি নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০১৯

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের সামনে অটোরিক্সা(সিএনজি)চাপায় মানিক মিয়া (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত আব্দুল হাসিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের পূর্ব মূর্হূতে রাস্তা পারাপারের সময় উল্লেখিত এলাকায় একটি দ্রুতগতির অটোরিক্সা তাকে চাপা দিলে পথচারীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.