Sylhet Today 24 PRINT

এইচএসসির ফল : সিলেটে সেরাদের সেরা ১ হাজার ৩৫৬ জন

নিজস্ব প্রতিবেদক |  ০৯ আগস্ট, ২০১৫

এবার সিলেট শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সেরাদের সেরা হয়েছে ১ হাজার ৩৫৬ জন। জিপিএ-৫ অর্জন করেছে তারা। তবে গতবছর সিলেট শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭০ জন শিক্ষার্থী।

এবার সিলেটে পাসের হারও কমেছে। এবার সিলেটে পাস করেছে ৭৪ দশমিক ৫৭ শতাংশ পরীক্ষার্থী। কিন্তু গতবার সিলেট বোর্ডে পাসের হার ছিলো ৭৯ দশমিক ১৬ শতাংশ।

রবিবার সকালে সিলেট শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৫৮ হাজার ৬৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেছিল। গত বছর বোর্ডে পরিক্ষার্থী সংখ্যা ছিল ৫৭ হাজার ৮৯৪ জন। সে হিসেবে এবার পরিক্ষার্থী বেড়েছে ১৬৯ জন। পরিক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাস ও জিপিএ-৫ এর হার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.