Sylhet Today 24 PRINT

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমার গণেশ আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ০৩ এপ্রিল, ২০১৯

আলোকচিত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমার গণেশ পাল আর নেই।

মঙ্গলবার রাতে সুনামগঞ্জের যাদুকাটা নদীতে পুণ্যতীর্থ শেষ করে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

তার মৃত্যুর খবরে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্যে বুধবার আড়াইটায় তার শবদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে, এবং বেলা তিনটায় চালিবন্দর শশ্মানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমদ মিশু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.