Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে খাদ্য সামগ্রী বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০১৯

সিলেটের ওসমানীনগরে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুছ ছালিকের ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় ৮শ গরীব ও অসহায়দের মধ্যে আসন্ন মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকাল দুপুরে তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দে তার বাসভবনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রবাসী আব্দুছ ছালিকের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসি এস এম আল মামুন, জেলা যুবলীগ নেতা শামীম আহমদ, সিলেট জেলা পরিষদের মহিলা সদস্য সুষমা সুলতানা রুহি, চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ফেরদৌস খান, সৈয়দ নেছাওর আলী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অরুনোদয় পাল ঝলক, সেলিম রেজা, জাকির আহমদ, উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য সাংবাদিক জয়নাল আবেদীন প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.