Sylhet Today 24 PRINT

অসীম কর্মকারের চিকিৎসায় সহায়তা আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০১৯

পেশায় স্বর্ণশিল্পী অসীম কর্মকার ২০১৫ সাল থেকে হৃদরোগে আক্রান্ত। ভারতের নারায়ানা হাসপাতালে ডা. দেবী শেঠীর তত্ত্ববধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

দিনদিন কমে আসছে তাঁর হার্টের কর্মক্ষমতা। বর্তমানে তা ১৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। তাই দ্রুত হার্টে পেসমেকার স্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু পেসমেকার স্থাপনের জন্য প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। দরিদ্র স্বর্ণশিল্পী অসীমের পক্ষে এতো টাকা সংগ্রহ করা প্রায় অসম্ভব। ফলে আটকে আছে চিকিৎসা।


নগরীর চালিবন্দর এলাকার মৃত অনিল কর্মকারের ছেলে অসীম কর্মকার ৫ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

অসীম কর্মকারের চিকিৎসার জন্য সমাজের বৃত্তবান ও হৃদয়বানদের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার।

সাহায্য পাঠানোর ঠিকানা-
ডাচ বাংলা ব্যাংক, সিলেট শাখা: ১২১.১৫১.০১৮৫৪৩৪

বিকাশঃ ০১৬৭৩-০৫৭২৮২

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.