Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে দুটি মোটরসাইকেল চুরি

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজার চৌমুহনা এলাকায় দুটি বিপনী বিতানের সামন থেকে এক সাথে দু’টি মোটরসাইকেল চুরি হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বেলা আড়াইটায় শমশেরনগর এ আর কমপ্লেক্স ও আব্দুল খালেক মার্কেটের সামন থেকে দুুটি মোটরসাইকেল চুরি হয়।

জানা যায়, আল বারাকা ক্লথ স্টোরের মালিক মো. আসাদুর রহমান ভবনের সামনে মোটরসাইকেল রেখে দোকানে যান। বিকেল ৩টায় এ আর কমপ্লেক্সের সামন থেকে মো. আসাদুর রহমানের একটি হিরো ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে। একই সাথে চৌমুনাস্থ আব্দুল গফুর বিপনী বিতানের জামান ফার্মেসীর সামন থেকে ফারুক মিয়া নামের এক ব্যক্তির হিরো ১০০ সিসি হোন্ডা চুরি হয়েছে।

ফারুক মিয়া জানান, তিনি জামান ফার্মেসীর সামনে মোটরসাইকেল রেখে ভিতরে পণ্য সামগ্রী কিনতে প্রবেশ করেন। ভিতর থেকে বের হয়ে দেখন তার মোটরসাইকেল চুরি হয়ে গেছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শাহ আলম বলেন, ঘটনা শুনেই আমরা দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করতে গিয়েছি। এখানে এসে বিপনী বিতানের সামনের দোকানীদের জিজ্ঞাসাবাদ করেছি। কিভাবে চুরি হলো কেউ কিছু বলতে পারছেন না। মোটরসাইকেলের মালিকরা কেউ কোন অভিযোগ করেনি। তারপরও পুলিশ গুরত্বের সাথে বিষয়টি তদন্ত করে দেখছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.