Sylhet Today 24 PRINT

মাদকাসক্তি পুনর্বাসন ও নিরাময় কেন্দ্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ এপ্রিল, ২০১৯

এইম ইন লাইফ মাদকাসক্তি পুনর্বাসন ও নিরাময় কেন্দ্র পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা।

বুধবার সন্ধ্যায় (৩ এপ্রিল) সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টে এইম ইন লাইফের কার্যালয় পরিদর্শন শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইম ইন লাইফের চেয়ারম্যান সৈয়দ খিজির হোসেন। দেওয়ান মুরাদ হাসান, প্লাবন দাস পলাশ, মাহমুদ হোসেন খান, শংকর ত্রিবেদি, কবির আহমদ, শাকের মাহমুদ, সৈয়দ মোশারফ হোসেন, সফিকুর রহমান।

সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এইম ইন লাইফ মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে চিকিৎসা কার্যক্রমের উপর সন্তুষ্টি প্রকাশ করেন এবং সেন্টারের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.