Sylhet Today 24 PRINT

বিভিন্ন আয়োজনে সিলেটে আদিবাসি দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০১৫

“আদিবাসী জাতিসমূহের জীবনধারা উন্নয়ন নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বিভিন্ন আয়োজনে আদিবাসী দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন।

বিভাগীয় আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে রবিবার (৯ আগস্ট) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আদিবাসী দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক গৌরাঙ্গ মহাপাত্র’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী নেতা এ.কে শেরাম, বনিফাস খংলা, সুজন’ সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

বক্তারা রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন, আদিবাসী উন্নয়ন কাউন্সিল গঠন, সাংস্কৃতিক একাডেমি নির্মাণ, পৃথক মন্ত্রণালয় গঠন করে ভূমির মালিকানা প্রদান সহ সাতদফা দাবী উপস্থাপন করেন।

এরপর সেখানে চা নৃত্য ও খাসিয়া নৃত্য পরিবেশন করেন আদিবাসী নৃত্যশিল্পীরা। সমাবেশে শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.