Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে অভিযানে ১৬ বোমা মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান চালিয়ে ৫শ’ ফুট পাইপসহ ৯টি বোমা মেশিন ও ৭টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে।
 
বুধবার (০৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজিবি, পুলিশ, রেলওয়ে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যদের নিয়ে ভোলাগঞ্জ, কালাইরাগ, দয়ারবাজার, লিলাইবাজার কোয়ারি এলাকায় অভিযান পরিচালিত হয়।টাস্কফোর্সের অভিযানে ১৬টি বোমা ও লিস্টার মেশিন এবং প্রায় ৫শ’ ফুট পাইপ আগুন দিয়ে ধ্বংস করা হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি। তিনি বলেন, পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.