Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় আন্তর্জাতিক আদিবাসি দিবস পালিত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০১৫

কুলাউড়ায় আন্তর্জাতিক আদিবাসি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ‘২০১৫ উত্তর এজেন্ডা; আদিবাসী জাতিসমুহের জীবনমান উন্নয়ন নিশ্চিতকরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা উপজেলা জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মি. প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং হিরামন তালাং এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, সিলেট ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ বিজয় এন ডি ক্রুজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সম্পাদক শরীফ জামিল, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজল, কুলাউড়া সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান, বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক আসম সালেহ সোহেল ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরা দে।

বক্তব্য রাখেন মণিপুরী সাংস্কৃতিক একাডেমী ভান্ডারিগাঁও এর সভাপতি বীরেন্দ্র কুমার সিংহ, সাধারণ সম্পাদক শ্যামল, ইউপি সদস্য সিলেভেষ্টার পাঠাং, বাগাছাস কুলাউড়া উপজেলা শাখার সভাপতি তমাল আজিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ। এর আগে এক র‍্যালি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে। র‍্যালিতে আদিবাসী নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.