Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেলে অজ্ঞাত নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০১৯

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত নারী মারা গেছেন। ১ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় ২নং ওয়ার্ডের এক্স ৯৪ এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তার বয়স আনুমানিক ৪০, গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট।

লাশটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদি কেউ মৃত ব্যক্তির কোন আত্মীয়-স্বজনের সন্ধান পান তাহলে সিলেটের কোতোয়ালি মডেল থানার এসআই হাবিবের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগ- ০১৯১৮৪৪১১২০।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.