Sylhet Today 24 PRINT

নগরীর অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে এবার ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০১৯

নগরীর অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে তিন ধরে অভিযান চালাচ্ছে সিলেট সিটি করপোরেশন। বৃহস্পতিবার থেকে এ অভিযানে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর ক্বীন ব্রীজ সংলগ্ন এলাকা ও সার্কিট হাউজের আশপাশ থেকে অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।

মাসব্যাপী পরিস্কার পরিচন্নতা অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেটের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. এরশাদ মিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এসময় সার্কিট হাউসের সামনে সুরমা নদীর তীর থেকে প্রায় অর্ধ শতাধিক ট্রাক পিকাপ কাভার্ট ভ্যান সরিয়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে সিলেট মহানগর পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে এনডিসি মো. এরশাদ মিয়া বলেন, দীর্ঘ দিন থেকে ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধ ট্রাক স্ট্যান্ড দিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে একটি মহল। সিলেট নগরীর মাসব্যাপী পরিস্কার পরিচন্নতা অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ট্রাক পিকআপ কাভার্টভ্যান দক্ষিণ সুরমার নির্ধারিত ট্রাক স্ট্যান্ডে নেওয়ার নির্দেষ দেওয়া হয়েছে।

এরপরও যদি ক্বীন ব্রীজ এলাকায় স্ট্যান্ড গড়ে তোলা হয়, তাদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন তিনি।

সম্প্রতি সিলেটের দক্ষিণ সুৃরমায় নির্মিত একটি ট্রাক স্ট্যান্ড পার্কিংয়ের জন্য উন্মুক্ত করে সিলেট সিটি করপোরেশন। এরপর থেকেই অবৈধ ট্রাক পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.