Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় টমটমের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী আহত

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০১৯

দক্ষিন সুরমা গোটাটিকরে টমটমের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহি আহত হয়েছেন। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- বিশ্বনাথ থানার বড়খুরমা এলাকার বাসিন্দা মোক্তার মিয়া (৪৫) ও দক্ষিণ সুরমার গোপশহর এলাকার বাসিন্দা আহত মো. সাবজার মিয়া (৫৬)।
 
জানা যায়, বিকেলে টমটমে করে সিলেটে আসার পথে গোটাটিকর এলাকায় টমটমের ধাক্কায় এ দু'জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.