Sylhet Today 24 PRINT

শফিক চৌধুরীকে জকিগঞ্জ উপজেলা আ.লীগের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক |  ২১ জানুয়ারী, ২০১৫

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি লোকমান আহমদ চৌধুরী । এসময় জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও  অঙ্গসংগঠনের আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার রাতে নগরীর টিলাগড়ে শফিক চৌধুরীর বাসভবনে ফুল দিয়ে দিয়ে শুভেচ্ছা জানান লোকমান চৌধুরী। এসময় শফিক চৌধুরী নবনির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বেগবান এবং আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। 

এসময় সিলেট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক  এডভোকেট ইশতিয়াক চৌধুরা, উপ-প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশসহ জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.