Sylhet Today 24 PRINT

সিলেটে বাস খাদে পড়ে হেলপার নিহত

নিউজ ডেস্ক |  ০৯ আগস্ট, ২০১৫

সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত ও অন্তত ১০/১২ জন যাত্রী আহত হয়েছেন। 

রোববার (০৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্বনাথ-রশিদপুর সড়কের কাড়িকোনা ভাঙাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বনাথ থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাসটি (সিলেট ট-০৪-০১১০) একটি ট্রাক অতিক্রম করতে গিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে হেলপারের মৃত্যু হয়। 

এ দুর্ঘটনায় আহত ১০/১২ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। 

দমকল বাহিনীর বালাগঞ্জ স্টেশনের লিডার আবু তাহের বলেন, প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে বাসটি খাদ থেকে টেনে তোলা হয়েছে। 

দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। তবে বাসটি জব্ধ করা হয়েছে বলে জানান ওসি রফিকুল হোসেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.