Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জকিগঞ্জ প্রতিনিধি |  ০৫ এপ্রিল, ২০১৯

জকিগঞ্জে শুক্রবার বিকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু কুটি বিশ্বাস খলাছড়া ইউনিয়নের মুলিকান্দি গ্রামের মন্টুরাম বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে কুটি বিশ্বাস নিঁখোজ হয়। বিকাল ২টার দিকে পরিবারের লোকজন বাড়ীর পাশের নালা থেকে শিশুটিকে উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.