Sylhet Today 24 PRINT

মাইজগাঁওয়ে বগি লাইনচ্যুত, সিলেটের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক |  ০৫ এপ্রিল, ২০১৯

ফাইল ছবি

সিলেটের মাইজগাঁওয়ে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে রাত ১০টায় সিলেট থেক ছেড়ে যাওয়া যাত্রীবাহী উপবন এক্সপ্রেস মোগলাবাজারে আটকা পড়েছে।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, সিলেটমুখী একটি মালবাহী ট্রেনের বগি মাইজগাঁও স্টেশনের কাছাকাছি এলাকায় লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

এদিকে, রাত ১০টায় যথারীতি সিলেট থেকে ছেড়ে যায় যাত্রীবাহী ট্রেন উপবন এক্সপ্রেস। ট্রেনটি মোগলাবাজার স্টেশনে গিয়ে আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন এই ট্রেনের যাত্রীরা।

মাইঝগাওয়ের রেলওয়ে স্টেশনের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বগি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।

এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজারের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.